আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

কুতুবপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট মাওলানা জাকির হামিদী।

News Tarunner khobor
  • আপডেট টাইম :   ধর্ম, শিক্ষা, উন্নয়ন ও মানবসেবায় নিবেদিত — কুতুবপুরের মানুষের পাশে সবসময়।  শনিবার | জুন ৬, ২০২৬ | ০৫:০৭ এএম
  • ১৯৮৭ বার
নিজস্ব প্রতিনিধি

আলহাজ্ব অ্যাডভোকেট মাওলানা জাকির হামিদী কুতুবপুর ইউনিয়নের একজন সুপরিচিত সমাজসেবক, ইসলামিক ব্যক্তিত্ব ও সফল ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সততা, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধের কারণে তিনি ইতোমধ্যেই কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

শিক্ষাজীবনে তিনি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল (পাস) সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স), এম.এ, এল.এল.বি এবং এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা তাঁর ব্যক্তিত্ব সমাজে ইতিবাচক নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ব্যবসায়িক জীবনেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি ইউরোপভিত্তিক “আটলান্টিক ট্রাভেল এন্ড কনসালট্যান্ট লিঃ”-এর প্রোপাইটর। এছাড়া “বিসমিল্লাহ ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি”-এর স্বত্বাধিকারী হিসেবে তিনি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। নবাবপুর টাওয়ার, ঢাকায় মোবাইল অ্যাক্সেসরিজের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসার সঙ্গেও তিনি জড়িত।

ছাত্রজীবনে তিনি একজন জনপ্রিয় ছাত্রনেতা ও ভিপি ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে নির্যাতন ও বাধার শিকার হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার থেকে কখনো পিছিয়ে যাননি।

সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি “হাফেজ আবদুল হামিদ ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া বায়তুল হামিদ কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার জমিদাতা ও মোতওয়াল্লী হিসেবে ধর্মীয় শিক্ষার প্রসারে কাজ করছেন। তিনি “হাফেজা সিরাতিল মোস্তাকিম মাদ্রাসা” এবং প্রস্তাবিত “জাকির হামিদী ইসলামিক স্কুল”-এর প্রতিষ্ঠাতা।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি, উপদেষ্টা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসেবে তিনি এলাকার উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কুতুবপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ