মোঃ দেলোয়ার হোসেনসৈয়দ নাজমুল মাকসুদ মুরাদকে আহ্বায়ক এবং মোঃ কবির হোসেনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণের ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের উপস্থিতিতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদকে আহ্বায়ক এবং মোঃ কবির হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সাঈদ মোহাম্মদ নোমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে