আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

৫ নং কৈখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ইসমাইল হোসেন মেজার ব্যাপক গণসংযোগ

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ৭, ২০২৬ | ০৬:০৭ এএম
  • ৭৩ বার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: রুহুল আমিন সুমন 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তরুণ সমাজসেবক *ইসমাইল হোসেন মেজার।

শুক্রবার দিনব্যাপী তিনি ৩ নং ওয়ার্ডের মরহুম আফিজ কয়ালের মোড়, কৈখালী বাজার সংলগ্ন এলাকা, পূর্ব ও পশ্চিম পাড়ার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে ইসমাইল হোসেন মেজার  বলেন, "আমি জনগণের সেবক হতে চাই, শাসক নয়। ৩ নং ওয়ার্ডের রাস্তা-ঘাটের বেহাল দশা, খাবার পানির তীব্র সংকট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডি কার্ড বিতরণে স্বজনপ্রীতি - এসবের অবসান ঘটাতে চাই।"

তিনি আরও বলেন, "আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডকে মাদক ও দুর্নীতিমুক্ত করব। ইউনিয়ন পরিষদের যেকোনো সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। তরুণ ও যুব সমাজকে সাথে নিয়ে একটি মডেল ওয়ার্ড গড়াই আমার স্বপ্ন।"

এ সময় তার সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজ উপস্থিত ছিলেন।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ইসমাইল হোসেন মেজার দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। একজন সৎ ও পরিশ্রমী হিসেবে ওয়ার্ডে তার সুনাম রয়েছে।

৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম বলেন, "মেজার সবসময় আমাদের বিপদে-আপদে পাশে থাকে। সে মেম্বার হলে আমাদের দুঃখ-কষ্ট বুঝবে।"

গণসংযোগ শেষে তিনি ৩ নং ওয়ার্ডের সকল মুরব্বি, মা-বোন এবং যুবক ভাইদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ