আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভা অনুষ্ঠিত: সপ্তাহব্যাপী গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ১২, ২০২৬ | ০৬:১৩ এএম
  • ২৪ বার
মোঃ দেলোয়ার হোসেন

আজ ১১ অক্টোবর, ২০২৬, জাতীয় নাগরিক পার্টি, এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপির সভাপতিত্বে, সদস্য সচিব আখতার হোসেন এমপির সঞ্চালনায় সভায় অংশ নেন এনসিপির রাজনৈতিক পর্ষদের নিম্নোক্ত সদস্যবৃন্দ: হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত। সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ:

১. আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট ও গগণসংযোগ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম। সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। 

২. আগামী ৩০ অক্টোবর উল্লিখিত জনসংশ্লিষ্ট বিষয়ে শাহবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

৩. আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়োজিত থাকবে। শীর্ষ নেতৃবৃন্দ স্ব স্ব নির্বাচনী আসনে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

৪. কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষিত হবে। 

৫. আরও ১০০ টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীর তালিকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতকরণের কাজে গতি বাড়ানো হবে।


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ