আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | নভেম্বর ১, ২০২৬ | ০৬:২৫ পিএম
  • ১ বার
নিজস্ব প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধি দল। ছবি: আজকের পত্রিকা পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিনিধি দল জানায়, চীনে বড় পরিসরে জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের বাইরেও বিভিন্ন দেশে এ খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে। প্রতিনিধি দলের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দরের সম্প্রসারণের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে। তবে পায়রা বন্দর একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে জাতীয় স্বার্থ, বন্দরের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ক্যাটেগরির আরো সংবাদ