আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গফরগাঁওয়ে জমকালো আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

News Tarunner khobor
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | মে ১৪, ২০২৬ | ১১:০১ পিএম
  • ১৪ বার
নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও-এ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার (১৪ মে) কান্দিরপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বাবুল এবং ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, দেশের ফুটবলকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালুর মাধ্যমে খেলোয়াড়দের সহায়তা দিচ্ছেন। এছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব সরকার গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলামুখী করতে দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ নির্মাণের কাজ চলমান রয়েছে।

বক্তৃতা শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রস্তাবিত স্টেডিয়ামের স্থান এবং গফরগাঁও উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


খেলাধুলা ক্যাটেগরির আরো সংবাদ