আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

মেসি নেই, সুয়ারেজের জোড়া গোলে পণ্ড লেভানডফস্কির এমএলএস অভিষেক

News Tarunner khobor
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | জুলাই ২৩, ২০২৬ | ০৫:০৮ পিএম
  • ৭৩ বার
Desktop

লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগো ফায়ারকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। আজ অনুষ্ঠিত এ ম্যাচে ২টি গোল লুইস সুয়ারেজের, ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি প্রেস্টন প্ল্যামবেকের। মিয়ামির এ জয়ে শিকাগো ফায়ারের হয়ে রবার্ট লেভানডফস্কির এমএলএস অভিষেকটা সুখকর হলো না

বিশ্বকাপের ফাইনালে গত রোববার রাতে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। সে ম্যাচে খেলা মেসি ও রদ্রিগো দি পলকে ছাড়াই মাঠে নামে ইন্টার মিয়ামি। দলের অধিনায়ক ছিলেন উরুগুয়ে কিংবদন্তি সুয়ারেজ। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়া ৩৭ বছর বয়সি পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির এটি ছিল এমএলএসে প্রথম ম্যাচ।

ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০–এর বেশি গোল করা লেভানডফস্কি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়েও দারুণ সফল ছিলেন। শিকাগোর জার্সিতে অভিষেক ম্যাচে শুরুর একাদশের হয়ে ৬৩ মিনিট খেলেন। 

তবে ম্যাচের নায়ক ২০ বছর বয়সি প্রেস্টন প্ল্যামবেক। ইন্টার মায়ামির যুব একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড বদলি হিসেবে নেমে ৮৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন। ১৪তম মিনিটে লেভানডফস্কির নেওয়া শট প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। তবে চার মিনিট পরই এগিয়ে যায় শিকাগো ফায়ার, সেটিও ইন্টার মিয়ামির আত্মঘাতী গোলে। 

কানাডার হয়ে বিশ্বকাপে খেলা গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের জায়গায় একাদশে সুযোগ পাওয়া রোকো রিওস ডিফেন্ডার ইয়ান ফ্রের সহজ একটি ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বলে ঠিকমতো পা লাগাতে পারেননি। তার পাশ কাটিয়ে বল গড়িয়ে জালে ঢুকে যায়।

২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুয়ারেজ। এরপর ৫১তম মিনিটে জার্মান বেরতেরামের দারুণ এক ব্যাকহিল পাস থেকে গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়েও দেন তিনি। ৬৭তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার পুসো দিথেজানে গোল করে শিকাগো ফায়ারকে ২–২ সমতায় ফেরান।

তবে শেষ হাসি হাসে ইন্টার মিয়ামিই। ৮৭তম মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে নেওয়া কাছের দূরত্বের শট গোলরক্ষক ক্রিস ব্র্যাডি ফিরিয়ে দিলে ফিরতি বলে ভলিতে জাল খুঁজে নেন প্রেস্টন প্ল্যামবেক। ইন্টার মিয়ামির জার্সিতে এটিই তার প্রথম গোল।


খেলাধুলা ক্যাটেগরির আরো সংবাদ