আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দক্ষিণ কোরিয়ার পরিবর্তে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬ | ০৬:২৭ পিএম
  • ৩৪ বার
অনলাইন ডেস্ক

জাপানের গিফুতে এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলকে। শুক্রবার ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুলে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গিফুর গ্রিন স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা। এ সময় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বেজে উঠলে খেলোয়াড়েরা বিভ্রান্ত হয়ে একে অন্যের দিকে তাকাতে থাকেন। ভুল বুঝতে পেরে স্টেডিয়ামের ঘোষক দ্রুত ক্ষমা চান। তিনি বলেন, 'আমরা সত্যিই দুঃখিত, ভীষণ দুঃখিত। কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় সংগীতের বদলে আমরা অন্য একটি গান বাজিয়ে ফেলেছি।' এরপর তিনি আবারও বলেন, 'আমি সত্যিই দুঃখিত।' তবে এই ঘটনার পর মাঠের খেলায় কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত নিষিদ্ধ। যুদ্ধকালীন শত্রু দেশটির অন্যান্য প্রতীকও সেখানে নিষিদ্ধ। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে শেষ হয়নি, বরং যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো প্রযুক্তিগতভাবে পরস্পরের সঙ্গে যুদ্ধে রয়েছে। জাতীয় সংগীত বাজানোর এই ভুলের বিষয়ে এশিয়ান গেমসের আয়োজক কমিটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে, এশিয়ান গেমসের আয়োজনে বেশ কয়েকটি সমস্যা নিয়ে দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে। বাস্কেটবল দলের খেলোয়াড়েরা তাদের কক্ষের আকার নিয়ে অসন্তোষ জানিয়েছেন। এ ছাড়া পরিবহনসংক্রান্ত সমস্যার কারণে পুরুষ ফুটবল দলের প্রস্তুতিও ব্যাহত হয়েছে। এই দলটি এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন।

খেলাধুলা ক্যাটেগরির আরো সংবাদ