আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

হৃদয়ে অনুশোচনা: মরিয়ম রহমানের অন্তর্দাহে লেখা আবেগঘন কবিতা

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ৬, ২০২৫ | ০৬:০৭ এএম
  • ৮২৮ বার
বিশেষ প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান চৌধুরী

ভালোবাসা, বেদনা আর অনুশোচনার মিশেলে লেখা তরুণ কবি মরিয়ম রহমানের নতুন কবিতা “হৃদয়ে অনুশোচনা” পাঠক-শ্রোতাদের মনে দাগ কেটেছে।

কবিতায় তুলে ধরা হয়েছে—প্রেমে পাওয়া আঘাত, নীরব সহনশীলতা এবং বিবেকের গভীরে জমে থাকা অনুশোচনার তীব্র অনুভূতি। কবি লেখেন,

“তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি... শুধু রয়ে গেছে সেই আঘাতের চিহ্ন বুকের বাম পাজরে।”

এই কবিতায় বেদনার প্রকাশ ঘটেছে নীরব প্রতিবাদের মাধ্যমে, যেখানে আঘাতের প্রতিক্রিয়া নয়, বরং নীরবতার শক্তিই হয়ে উঠেছে আসল প্রতিরোধ।

সাহিত্যপ্রেমীদের মতে, “হৃদয়ে অনুশোচনা” কবিতাটি সমসাময়িক বাংলা সাহিত্যে আত্মোপলব্ধি ও অন্তর্দহন প্রকাশের এক অনন্য উদাহরণ।

 

নীরবতার অনুশোচনা

তোমার আচরণে আমি আঘাত পেয়েছি,
চিৎকার করিনি, করিনি কোনো অভিযোগ—
নির্বোধ বালিকার মতো
নীরবে সহ্য করেছি,
তবু সরে যাইনি তোমার জীবন থেকে।

রয়ে গেছে শুধু সেই আঘাতের চিহ্ন,
বুকের বাম পাজরে জ্বলন্ত আগুন হয়ে।

তুমি ভেবেছিলে, জয়ী হয়েছো—
কিন্তু সময়ের স্রোতে একদিন,
এই নীরবতাই কড়া নাড়বে
তোমার বিবেকের দরজায়।

তুমি হয়তো এড়িয়ে যাবে,
তবু এই নীরবতা থেমে থাকবে না—
অতীতের ধূলো জমা চিতায় দাঁড়িয়ে,
অসহ্য যন্ত্রণা জ্বালিয়ে রাখবে হৃদয়ে।

ধৈর্যের বাঁধ ভেঙে
বেদনার জল বয়ে যায়,
তষ্কর বিবেক আজ নেমেছে
অনুশোচনার প্রলয়ে...


শিক্ষা ক্যাটেগরির আরো সংবাদ