আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

'মনে মনে ভাবতাম, একদিন আমিও সংবর্ধনা নিতে যাব'

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ০৬:৪০ পিএম
  • ২২ বার
অনলাইন ডেস্ক

'ছোটবেলায় জিপিএ-৫ পাওয়া বড় আপুরা সংবর্ধনা নিতে আসতেন। তখন মনে মনে ভাবতাম, একদিন আমিও সংবর্ধনা নিতে যাব। আল্লাহ আমার সেই আশা পূরণ করেছেন। আজ অনুষ্ঠানে এসে অন্য রকম অনুভূতি হচ্ছে। শিক্ষকদের পরামর্শ এবং এই আয়োজন আমাদের সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা দেবে।' রোববার জয়পুরহাটে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরে সুমাইয়া ফাহমিদা। এ বছর এসএসসি পরীক্ষায় পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সে। জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সোয়াইব মোহাম্মদ। সংবর্ধনা অনুষ্ঠানে এসে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে তার। বন্ধুদের কাছে পেয়ে তাই আনন্দটা তার একটু বেশিই। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম 'শিখো'র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। 'স্বপ্ন দেখো জীবন গড়ো' স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ সংবর্ধনার জয়পুরহাট পর্ব শহরের স্টেশন সড়কে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। সকাল আটটার পর থেকেই অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। সকাল নয়টার দিকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নাশতা তুলে দেওয়া হয়।

শিক্ষা ক্যাটেগরির আরো সংবাদ