আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

দুই নদী পেরিয়ে ছেলের সংবর্ধনায় বাবা

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | অক্টোবর ৩, ২০২৬ | ০৮:০৮ পিএম
  • ২০ বার
অনলাইন ডেস্ক

খুলনার সুন্দরবনসংলগ্ন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে প্রিয়ন্ত রায়। ভর্তি হয়েছে খুলনার সরকারি ব্রজলাল কলেজে। গ্রাম থেকে শহরে এসে একটি মেসও ঠিক হয়েছে। তবে মেসে উঠে এখনো ক্লাস শুরু করতে পারেনি প্রিয়ন্ত। এরই মধ্যে যোগ দিয়েছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। বাবা পরিতোষ রায়ের সঙ্গে খুব ভোরে বাড়ি থেকে রওনা হয়ে ঘণ্টা তিনেক পর অনুষ্ঠানস্থলে পৌঁছায় প্রিয়ন্ত। পরিতোষ রায় বলেন, ছেলে কোনোভাবেই এই আয়োজন মিস করতে চায়নি। ভোরে বাড়ি থেকে ইজিবাইকে প্রথমে বাজুয়া, এরপর পশুর নদ পার হয়ে ভ্যানে এবং পরে বাসে খুলনার রূপসায় আসেন তাঁরা। সেখান থেকে রূপসা নদী পার হয়ে পৌঁছান খুলনা জিলা স্কুলে। তিনি বলেন, 'আসতে পথে অনেক কষ্ট হয়েছে। তবে এখানকার উৎসবমুখর আয়োজন দেখে ভালো লাগছে।' সকাল সাড়ে আটটা বাজার আগেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে খুলনা জিলা স্কুলের মাঠ। ছোট ছোট দলে চলছিল আড্ডা। স্কুলজীবনের কাছের বন্ধু ও সহপাঠীদের দেখে কেউ কেউ জড়িয়ে ধরছিল। কেউ আবার মুঠোফোনে সেলফি তুলে ধরে রাখছিল স্মৃতি। 'স্বপ্ন দেখো জীবন গড়ো' স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনার খুলনা পর্ব শনিবার খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, 'তোমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। নিজের শক্তির ওপর বিশ্বাস ও আস্থা রাখতে হবে। মনে রাখবে, তারুণ্যই সবচেয়ে বড় শক্তি।' খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, 'তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নায়কেরা বেরিয়ে আসবে। শুধু জিপিএ-৫ পাওয়াই জীবনের বড় অর্জন নয়, তোমাদের একজন আলোকিত মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।' অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখকে 'না' বলতে শপথ করান প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। ফুলতলার রহমানিয়া এলিমেন্টরি অ্যান্ড সেকেন্ডারি স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া মরিয়ম আক্তার বলল, 'প্রথমবারের মতো এমন কোনো সংবর্ধনা অনুষ্ঠানে এলাম। অন্য বন্ধুরাও এসেছে। খুবই ভালো লাগছে।' অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ঐন্দ্রিলা রায় উর্বি ও অ্যাথেনা রায়। শিক্ষার্থীরাও গান ও আবৃত্তি পরিবেশন করেন।

শিক্ষা ক্যাটেগরির আরো সংবাদ