আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সাড়ে ১৩ হাজার শিক্ষকের নিয়োগের পথ খুলল

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ৭, ২০২৬ | ০১:১২ পিএম
  • ২১ বার
অনলাইন ডেস্ক

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ-মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে বিভিন্ন পদে সাড়ে ১৩ হাজার শিক্ষকের নিয়োগের বাধা কাটল বলে জানিয়েছেন আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে ২০২১ সালের জনবল কাঠামোয় ১৫ বছরের অভিজ্ঞতার বিধান ছিল। তবে চলতি বছরের ২৫ মার্চের সংশোধনীর মাধ্যমে ১৮ বছর শিক্ষকতার অভিজ্ঞতা নির্ধারণ করা হয়। এই ১৮ বছরের অভিজ্ঞতার বিধানকে চ্যালেঞ্জ করে ৪৬ জন শিক্ষক রিট করেন। হাইকোর্ট ২৫ মার্চের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দিলে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়। অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হওয়ায় ১৮ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১৫ অক্টোবর থেকে ভাইভায় অংশ নিতে পারবেন। চলতি বছরের ২৯ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রধান শিক্ষক হিসেবে শূন্যপদের সংখ্যা ছিল ১০ হাজার ২৭৮, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও সুপার হিসেবে শূন্যপদের সংখ্যা ছিল ১৫০ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং সুপার ও সহকারী সুপার হিসেবে শূন্যপদের সংখ্যা ছিল ৩ হাজার ১৩১টি। তবে রিট আবেদনকারী ৪৬ জনের জন্য পদ সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিক্ষা ক্যাটেগরির আরো সংবাদ