আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | সেপ্টেম্বর ২৬, ২০২৫ | ১১:০৯ পিএম
  • ৪৪১ বার
মোঃ দেলোয়ার হোসেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করে।

২৫ সেপ্টেম্বর ২০২৫ রাত্রীতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্দেহভাজন ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। আটক ট্রাকটি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পণ্য পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

এ প্রসঙ্গে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সবসময় কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে।  এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই ৫৫ বিজিবি’র চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লক্ষ টাকার অধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ